Logo
Logo
×

সংবাদ

হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৩:৩৬ পিএম

হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া মারা গেছেন

মো. কাউছ মিয়া

দেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরী জর্দার মালিক মো. কাউছ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ জুন) রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

কাউছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানান, কাউছ মিয়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, আট ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। 

জাহাঙ্গীর মিয়াবলেন, মঙ্গলবার বাদ জোহর ঢাকার আরমানীটোলা মাঠে জানাজার পর  কাউছ মিয়াকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর কাউছ মিয়াকে দেশে আনা হয়। শনিবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সোমবার রাতে তিনি মারা যান। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন