Logo
Logo
×

সংবাদ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৭:৪৯ এএম

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

ছবি: সংগৃহীত

ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত। এজন্য আজ অনেকেই রাজধানী ঢাকায় ফিরছেন। বাড়তি ছুটি যারা নেননি মূলত তারাই আজ ফিরছেন। 

সকাল থেকে রেল, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে ভিড়। ভোগান্তি এড়াতে আগেভাগেই ফেরার কথা জানান তারা। তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। 

এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি। আগামী শুক্র-শনিবার এই ভিড় আরও বাড়বে। 

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও অনেককে আজ সকালে ঢাকা ছাড়তে দেখা গেছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারায় আজ যাওয়ার কথা জানান তারা। 

আজ থেকে নতুন সময় সূচিতে চলবে সরকারি অফিস। এরআগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলছিল। আজ থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন