Logo
Logo
×

সংবাদ

একটি পরকীয়া ১০টি খুনের চেয়েও খারাপ: হাইকোর্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১১:২১ পিএম

একটি পরকীয়া ১০টি খুনের চেয়েও খারাপ: হাইকোর্ট

হাইকোর্ট একটি পরকীয়া ১০টি খুনের চেয়ে খারাপ বলেও মন্তব্য করেছেন। হাইকোর্ট কোনোভাবেই এমন অপরাধের প্রশ্রয় দিতে পারে না । এ ধরনের পরকীয়া যারা করে বা চেষ্টা করে তারা খুনীর মতো অপরাধ করে। 

গত বৃহস্পতিবার (১৩ জুন) পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. রহুল কুদ্দুস ও মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মন্তব্য করেন।

আদালত ওই আসামির জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। পরকীয়াকে অপরাধ হিসেবে অবিহিত করে আদালত বলেছেন, একটি পরকীয়া ১০টি খুনের চেয়ে খারাপ।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জাকির হায়দার। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, মাগুরা জেলার এক ডিভোর্সি নারীর সাথে ঢাকার রবিন আলীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও সম্পর্কের পরে তারা একে অপরের ছবি আদান প্রদান করে। ছবির লেনদেনের একপর্যায়ে রবিন ব্ল্যাক মেইল করে নারীকে কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাব দেওয়ার কারণে এই নারী বিক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেন। আজকে সেই রবিন আলীর জামিন আবেদন শুনানি নিয়ে নাকোচ (খারিজ) করে দেন আদালত।

তিনি জানান, শুনানির সময় হাইকোর্ট সামাজিক অবক্ষয়ের কথা স্মরণ করে বেশ কিছু মন্তব্যও করেছেন। আদালত বলেছেন, এ ধরনের পরকীয়া যারা করে তারা অপরাধ করছেন। একটি পরকীয়া ১০টি খুনের সমান অপরাধ বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট কোনোভাবেই এমন অপরাধের প্রশ্রয় দিতে পারে না বলেও জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন