Logo
Logo
×

সংবাদ

কক্সবাজারে আরসা-আরএসও সংঘাতে ১ ঘণ্টায় নিহত ৩ রোহিঙ্গা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১০:৩১ পিএম

কক্সবাজারে আরসা-আরএসও সংঘাতে ১ ঘণ্টায় নিহত ৩ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মধ্যে সংঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে প্রথমে একজন আরসা সমর্থককে হত্যা করা হয়। এর প্রতিশোধ নিতে দুজন আরএসও সদস্যকে হত্যা করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে জানা যায়।

এরা তিনজনই রোহিঙ্গা। তারা গুলিতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। 

কক্সবাজার জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মাহফুজুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রধারীরা রোহিঙ্গা ক্যাম্পে সংঘাতে জড়িয়ে পড়ে এতে অন্তত তিনজন রোহিঙ্গা নিহত হয়েছে। 'আমরা ইতোমধ্যে অভিযান শুরু করেছি এবং গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত আছে। '

পুলিশ বলছে, প্রথম হত্যাকাণ্ডটি সাড়ে তিনটার পরে ঘটেছে। আর তার প্রতিশোধ নিতে অল্প সময় পরে বাকি দুজন হত্যার শিকার হয়। ঘটনাস্থল রোহিঙ্গা ক্যাম্প-০৪/এক্সঃ,  ব্লক-এফ এ  থমথমে পরিবেশ বিরাজ করছে  ।

পুলিশ ও অন্যান্য সংস্থার মতে, আরএসএস সদস্যরা প্রথমে রোহিঙ্গা মো. ইলিয়াছ(৩১)কে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে ও তলপেটে কুপিয়ে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। 

এরপর ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে রোহিঙ্গাদের সংগঠন আরসার অস্ত্রধারীরা সেখানে আরএসও  সমর্থক মো. ইছহাক (৫৪), ফিরোজ খাঁন(২৮), আব্দুল হক (৩২),  আব্দুস শুক্কুর (৫৫)  আব্দুল মোনাফের (৬০) শরীরের বিভিন্ন স্থানে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। 

আহত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোহিঙ্গা মো. ইছহাক (৫৪) এবং ফিরোজ খাঁনকে (২৮) মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়৷  এরা সবা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা। 

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, প্রথমে নিহত রোহিঙ্গা ইলিয়াছ আরসার সোর্স হিসেবে কাজ করতো। আরসা সম্পর্কে তথ্য দিতে রাজি না হওয়ায় আরএসও সদস্যরা প্রথমে তাকে হত্যা করে। পরে ঘটনার খবর পেয়ে আরসা সদস্যরা এসে কয়েকজন আরএসও সমর্থকের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। 

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল বলেন, একজন ঘটনাস্থলে মারা যায়। দুজন আহত অবস্থায় হাসপাতালে মারা যায়। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন