রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। যেই পুলিশ সদস্য সহকর্মীকে গুলি করেছেন সেই কনস্টেবল কাওসার আলীকে এখনো নিরস্ত্র করা সম্ভব হয়নি। তাকে ঘটনাস্থলে সোয়াটের একটি দল যাচ্ছে।
এ ঘটনায় পুরো কূটনৈতিক পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, নিহত কনস্টেবল মনিরুল ঢাকা মহানগর পুলিশের (ডিএনপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। আর তাঁকে গুলি করেছেন কনস্টেবল কাওসার আলী। ওই পুলিশ সদস্য কী কারণে সহকর্মীকে গুলি করলেন তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
