৪৫ বাংলাদেশি নিয়ে আসছে মিয়ানমারের জাহাজ, যাবে ১৩৪ বিজিপি
মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৪৫ বাংলাদেশি। এসব বাংলাদেশিদের নিয়ে যাওয়া হওয়া মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ যোগে রবিবার ফেরত যাবে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি ও সেনাবাহিনীর ৩৪ সদস্য। শনিবার বিকাল ৫ টা দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারের উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির এ তথ্য জানান।
মাঈনুল কবির বলেন, মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন রবিবার ভোরে মিয়ানমার থেকে ৪৫ জন বাংলাদেশি নাগরিকের কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে জাহাজটি এরই মধ্যে রওনা করেছে। কারাভোগ শেষে ৪৫ বাংলাদেশিকে নিয়ে আসা ওই জাহাজ যোগেই মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতে জের ধরে পালিয়ে আসা ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্য ফেরত যাবেন।
মূলত যারা বিজিবির হেফাজতে রয়েছেন। রবিবার তারাই ফেরত যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক শেষে কারাভোগ শেষ করা ৪৫ বাংলাদেশির মধ্যে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছে।
মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস দূতাবাসের ভাষ্য, ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিত্তওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের অবিচল প্রচেষ্টার ফল আরও একটি বাংলাদেশী নাগরিককে তাদের পরিবারের কাছে দেশে পাঠানো সম্ভব হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরে ছিলেন ১৭৩ জন বাংলাদেশি। একই সঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।
এর পর গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় আর ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত ১২ মে কক্সবাজার সফরে আসা পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ জানিয়েছিলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও দুজন মেজর রয়েছেন।

