Logo
Logo
×

সংবাদ

চাঁদ দেখা গেছে, ঈদ ১৭ জুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০২:২৮ এএম

চাঁদ দেখা গেছে, ঈদ ১৭ জুন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১৭ জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। 

আজ শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন। যারা দেখেছেন তাদের নামের তালিকা আমার কাছে আসছে। নামের তালিকা আসলেই আমি চাঁদ দেখার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়ে দেবো। 

জানা যায়, কিছুক্ষণের মধ্যে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানাবে।  

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার আগে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের জানিয়েছেন, আমরা একটি জায়গায় চাঁদ দেখার খবর পেয়েছি সেটি আমরা যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই শেষে আপনাদেরকে জানানো হবে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন