Logo
Logo
×

সংবাদ

শেখ হা‌সিনা‌কে ফোন, কী বার্তা দি‌লেন মোদি?

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৬:৩৩ পিএম

শেখ হা‌সিনা‌কে ফোন, কী বার্তা দি‌লেন মোদি?

ভার‌তে সদ‌্য সমাপ্ত লোকসভা নির্বাচ‌নে একক সংখ্যাগরিষ্ঠতা জোটেনি ন‌রেন্দ্র মো‌দির বি‌জে‌পি জো‌টের। শরিক দলের সাহায্য নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে যা‌চ্ছেন তি‌নি। আস‌ছে শনিবার শপথ নেওয়া‌র কথা। তার আগেই বাংলা‌দেশ থে‌কে ফো‌নে মোদিকে শুভেচ্ছা জানিয়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার তাদের মধ্যে টেলিফোনে কথা হয়। 

ফো‌নে শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। সঙ্গে বাংলাদেশের জন্য বার্তাও দেন তি‌নি।

আ‌গেই সম্পর্ক আরও ঘ‌নিষ্ঠ করার কথা বলেছিলেন মো‌দি। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের সম‌য়ও দুদেশের মধ্যে বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার কথা বলেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তৃতীয়বার সরকার গঠনের আগ মুহূ‌র্তে সেটাই জোর দি‌য়ে ব‌লে‌ছেন মোদি।

বুধবার রাতেই সামা‌জিক মাধ‌্যম ‘এক্স’-এ দুদেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হওয়ার আশার কথা ব‌লে‌ছেন মোদি। শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেটাও উল্লেখ করেন তিনি। মোদি লেখেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। গত এক দশকে এই সম্পর্ক অভূতপূর্বভাবে বেড়েছে।’ 

দুদেশের জনগণকেন্দ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করেন মো‌দি।

ভারত যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুনর মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল শুক্রবার ভারতে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে এ তথ্য জাানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তি‌নি বলেন, নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তার আমন্ত্র‌ণে শুক্রবার ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন