Logo
Logo
×

সংবাদ

শুক্রবার ভারত যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৫:০৭ পিএম

শুক্রবার ভারত যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল শুক্রবার তি‌নি ভারতে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে এ তথ্য জাানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তি‌নি বলেন, নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তার আমন্ত্র‌ণে শুক্রবার ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আস‌ছে শনিবার তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। 

এর আগে বুধবার বাসস জানায়, ভারতের নতুন ম‌ন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। শেখ হাসিনা তার আমন্ত্রণ গ্রহণ করেছেন। বুধবার রাতে শেখ হাসিনাকে টেলিফোনে আলাপকালে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।

এ সময় টানা তৃতীয়বার এনডিএর বিজয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তার ব‌লিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন