Logo
Logo
×

সংবাদ

বেনজীরের সাভানা রিসোর্ট সাময়িকভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৫:২৮ এএম

বেনজীরের সাভানা রিসোর্ট সাময়িকভাবে বন্ধ

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ গোপালগঞ্জে যে রিসোর্ট প্রতিষ্ঠা করেছেন সেটি সাময়িকভঅবে বন্ধ রোখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’ নামের রিসোর্টটিতে সোমবার সকাল থেকেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রিসোর্টের বুকিং ম্যানেজার মো. সাব্বির জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য পার্ক বন্ধ রাখা হয়েছে। কয়েক দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে বলে তিনি জানান।

সাব্বির বলেন, সার্ভারে সমস্যার কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ কারণেই অতিথি ও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করারত সমস্যা হচ্ছে। সার্ভার সমস্যার সমাধান হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে রিসোর্ট খুলে দেওয়া হবে।

বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকার সময় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল এবং মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ছোটখোলা গ্রামের ৬২১ বিঘা জমির ওপর রিসোর্টটি গড়ে তোলেন। এরই মধ্যে তার বিরুদ্ধে এ রিসোর্ট ও পার্কের প্রায় সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখিয়ে ও প্রভাব খাটিয়ে কেনার অভিযোগ উঠেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন