Logo
Logo
×

সংবাদ

সড়কে টোল বাড়ায় ভারত ভ্রমণে খরচ বাড়ছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৩:৫১ এএম

সড়কে টোল বাড়ায় ভারত ভ্রমণে খরচ বাড়ছে

সড়কে টোল বেড়েছে। এ কারণে এখন থেকে ভারতে ভ্রমণ আরও ব্যয়বহুল হবে। সোমবার মধ্যরাত থেকে টোল ট্যাক্স বাড়ানো হয়েছে। এর জন্য ভারতগামীদের আগের থেকে এখন আরও বেশি টাকা দিতে হবে। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই) এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই) দুই মাসের জন্য টোল বৃদ্ধি স্থগিত করেছিল। তবে সোমবার থেকে নতুন টোল ট্যাক্সের হার কার্যকর করেছে। নতুন হার অনুযায়ী, টোল ট্যাক্স ৩ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ বৃদ্ধির ফলে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে এবং ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ভ্রমণ আগের তুলনায় আরও ব্যয়বহুল হবে। 

প্রতি বছর ১ এপ্রিল টোল ট্যাক্স সংশোধিত হয়। এ বছর, এনএইচএআই টোল বৃদ্ধির ঘোষণা করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। চলতি লোকসভা নির্বাচনের ভোট শেষ হয়েছে রোববার। আর সোমবার মধ্যরাত থেকে বর্ধিত টোল ট্যাক্সের হার কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে এনএইচএআই।

এনএইচএআই দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, দিল্লি-হাপুর এক্সপ্রেসওয়ে এবং গাজিয়াবাদ-আলিগড় হাইওয়েতে টোল আদায়ের দায়িত্ব বেসরকারী সংস্থাগুলির কাছে হস্তান্তর করেছে। তবে, শুধুমাত্র এনএইচএআই টোলের হার বাড়াতে পারে। কর্মকর্তাদের মতে, চুক্তিতে টোল ৫ শতাংশ বৃদ্ধির প্রয়োজন। তাই আগামী ৩ জুন থেকে তা কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন