বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। তবে ফের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হচ্ছে।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পরে এই অফিস সময় সীমা কার্যকর হবে।
বিস্তারিত আসছে...

