Logo
Logo
×

সংবাদ

স্কুল-কলেজের আশপাশে আড্ডা দিলে গ্রেপ্তারের খবরটি ভুয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০২:০১ এএম

স্কুল-কলেজের আশপাশে আড্ডা দিলে গ্রেপ্তারের খবরটি ভুয়া

স্কুল, কলেজ ও মাদ্রাসার আশেপাশে দেকানে বসে আড্ডা দিলে বখাটে ছেলেদের গ্রেপ্তার করা হবে হলে বিভিন্ন ফেসবুকে  সেনাপ্রধানের নামে যে জরুরি নোটিশ পোস্ট করা হয়েছে সেটি ভুয়া। আজ শনিবার (১ জুন) বিকেলে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টটি উদ্দেশ্যপ্রণোদিত ও অলীক উল্লেখ করে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়। 

সেনাবাহিনীর ফেসবুক পেজে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ হতে স্কুল, কলেজ ও মাদ্রাসা সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী জরুরি নোটিশ নামক যে ফেসবুক পোস্টটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে-হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও অলীক। এ ব্যাপারে সর্বসাধারণকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এই অনুরোধ যে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে করা হয়েছে তা আইএসপিআর থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনীর সিল এবং সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নাম ব্যবহার করে স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিটি ছড়ানো হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্কুল, কলেজ ও মাদ্রাসার যাওয়ার সময় / ছুটির সময়ে স্কুল, কলেজ, মাদ্রাসার আশেপাশে বা দোকানে বসে আড্ডা দেওয়া এবং রাস্তা ঘাটে অহেতুক ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল, কলেজ এবং মাদ্রাসার সামনে কোনো বখাটে ছেলে পাওয়া যায়, তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে আদেশক্রমে জেনারেল এস এম শফিউদ্দীন সেনা প্রধান।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন