Logo
Logo
×

সংবাদ

এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০২:৩৯ এএম

এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

সিগন্যালিং সিস্টেমে ত্রুটির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। 

এ সময় বেশ কয়েকটি ট্রেনের যাত্রী আটকা পড়েন। পরে রাত ৮টার দিকে পুনরায় চলাচল স্বাভাবিক হয় বলে মেট্রোরেল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপক (সিভিল) মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সিগন্যালিং সিস্টেমে ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ আছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন