Logo
Logo
×

সংবাদ

মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০১:২৭ এএম

মেট্রোরেল চলাচল বন্ধ

পুরোনো ছবি

সার্ভার জটিলতা মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আর হুট করে বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয়ে আটকে আছে ট্রেন। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।

জানা যায়, মেট্রোরেলের কেন্দ্রীয় অপারেশন কন্ট্রোল রুমের সার্ভার হাঠাৎ করেই ডার্ক হয় যায়। ফলে শুধু সচিবালয় মেট্রোরেল স্টেশন নয়, সবগুলো স্টেশনের ট্রেনই চলাচল বন্ধ হয়ে যায়।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাইফুল ইসলাম জানান, এই কন্ট্রোল রুম থেকেই মূলত মনিটরিং করা হয় কোন ট্রেন কোথায় আছে এবং চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই বিভিন্ন স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরতেরও ঘোষণা দেয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন