Logo
Logo
×

সংবাদ

কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১১:২২ পিএম

কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’?

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ঘূর্ণিঝড়ের নাম হবে ‘রেমাল’। পরদিন রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এমনটাই জানিয়েছে।

আইএমডি গতকাল বৃহস্পতিবার (২৩ মে) এক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। আইএমডি জানায়, ওই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। শুক্রবার (২৪ মে) এ খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস।

বুলেটিনে সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করেছে। আগামী শনিবার (২৫ মে) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

আইএমডি থেকে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়াবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূল দিয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই ও এনসিইপি জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইএমডি, এনসিইউএম ও আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে।

আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে আগামী রোববার (২৬ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন