রাজধানীর বাড্ডায় একটি বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযান চালাতে বুধবার রাত ১০টার দিকে পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার ওই বাড়িটি র্যাব ঘিরে ফেলে।
র্যাব-৩-এর অধিনায়ক ফিরোজ কবীর জানান, বাড়িটিতে হাতবোমা ও বোমা তৈরি করা হয়। ঘটনাস্থলের দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে।

