Logo
Logo
×

সংবাদ

যা বললেন এমপি আনারের মেয়ে ডরিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:৪৩ পিএম

যা বললেন এমপি আনারের মেয়ে ডরিন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার বিচার চাইলেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। কারা হত্যা করেছে, কেন করেছে- এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই।’

ডরিন বলেন, ‘আমার পড়াশোনাও এখনও শেষ হয়নি, এখনও মাঝপথে। বাবা অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় ভর্তি করিয়েছেন। সামনে রেজাল্ট দেবে। যাওয়ার আগে আমার বাবা বলে গেছেন, আমি ইন্ডিয়া থেকে এসে কিন্তু তোমার রেজাল্ট চেক করবো। কিন্তু সেই কথা তিনি রাখতে পারলেন না।’

স্মৃতিচারণ করে ডরিন বলেন ‘যখন ছোট ছিলাম, আমার বাবা ১৪টা বছর মিথ্যা মামলায় অলিতে-গলিতে থেকেছেন। আমি যখন একটু বুঝতে শিখেছি, তখন কাছে পেয়েছিলাম। আবার তাকে হারিয়ে ফেললাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার সচক্ষে দেখতে চাই, কারা আমার বাবাকে হত্যা করলো, এভাবে আমাকে এতিম করলো।’

গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেন’ থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয়  এমপ আনারের খন্ডিত মরদেহ উদ্ধার করা হয় । চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন