Logo
Logo
×

সংবাদ

এম‌পি আনা‌রের মে‌সেজ ঘি‌রে রহস‌্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৬:৫০ পিএম

এম‌পি আনা‌রের মে‌সেজ ঘি‌রে রহস‌্য

'আ‌মি এখন বিজি থাকবো, আমাকে ফোনে পাওয়া যাবে না। আমি দিল্লি নেমে সময় মতো কন্টাক্ট করবো। আমি মাত্র দিল্লি নেমেছি। ২ জন ভিআইপি’র সঙ্গে আছি। জরুরি প্রয়োজন ছাড়া ফোন দেয়ার দরকার নাই। চিন্তা করার দরকার নেই। অনেক ভালো খবর নিয়ে আসবো ইনশাআল্লাহ’। 

ভার‌তে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনা‌রের মোবাইল থেকে গত ১৫ই মে হোয়াটসঅ্যাপে এরকম তিনটি মেসেজ আসে। একই মেসেজ পৃথকভাবে তিনজনকে দেয়া হয় তার নম্বর থেকে। সংসদ সদস্যদের কলকাতার বন্ধু গোপাল, এমপি আনারের ব্যক্তিগত গাড়িচালক ও তার ভাগনির হোয়াটসঅ্যাপে।

এই মেসেজ নিয়ে রহস্য তৈরি হয়েছে। একজন সংসদ সদস্য এমন ভাষা ব্যবহার করে মেসেজ লিখতে পারেন না বলে দাবি তার পরিবারের। এই একটি মাত্র মেসেজকে ঘিরে জট পাকাচ্ছে সন্দেহ। দেখা দিয়েছে নানান রহস্য। 

ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত সাতদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তার পরিবারের। তার ব্যবহৃত বাংলাদেশি ও ভারতীয় দুটি মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে। চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে গত ১২ই মে ভারতে যান আনার।

পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের সঙ্গে তার কথা হয়। ১৩ই মে কলকাতার বরাহনগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যান। গত ১৬ই মে সকাল ৭টা ৪৬ মিনিটে এমপি আজিমের ফোন থেকে পিএসের নম্বরে সর্বশেষ কল আসে। কলটি ধরতে পারেননি পিএস। এক মিনিট পর পিএস তাকে কল করলে তা রিসিভ করা হয়নি। এরপর থেকে এমপি’র সঙ্গে আর যোগাযোগ নেই। 

এমপি আনারের ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে গোয়েন্দা বাহিনীর একাধিক সংস্থা এমনটিই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

এখন পর্যন্ত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মর‌দেহ উদ্ধার হয়‌নি। ত‌বে খুন হ‌য়ে‌ছেন ব‌লে কলকাতা পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশী কোন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হলেন। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন