Logo
Logo
×

সংবাদ

কলকাতায় ঝিনাইদ‌হের এম‌পি আনা‌র খুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৪:৩৮ পিএম

কলকাতায় ঝিনাইদ‌হের এম‌পি আনা‌র খুন

ভারতের কলকাতা থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন বলে জা‌নি‌য়ে‌ছে কলকাতা পু‌লিশ। তবে পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে তার লাশ পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ও টিভিনাইন বাংলা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে চিকিৎসা করাতে ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। রোববার (১৯ মে) পরিবারের পক্ষ থেকে তিনদিন ধরে এমপির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করা হয়।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। 

তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

জানা যায়, ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন আনার। মূলত চিকিৎসার উদ্দেশে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে যান তিনি। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন