Logo
Logo
×

সংবাদ

সাবেক সেনাপ্রধান আজিজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অবাক হয়েছি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৭:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অবাক হয়েছি

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। গতকাল সোমবার (২০ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ নিষেধাজ্ঞা আরোপের পর একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজের প্রতিক্রিয়া জানান সাবেক এই সেনাপ্রধান। 

তিনি বলেন, ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তার সাথে এই নিষেধাজ্ঞা সম্পৃক্ত ওতোপ্রতোভাবে। অভিযোগ দুইটা একই, কিন্তু এখানে বিস্তারিত বলা হয়নি। 

প্রথম অভিযোগ হলো- আমি আমার ভাইকে বাংলাদেশের যে আইন আছে, তার (ভাই) অপরাধ কর্মকাণ্ড থেকে সে যেন এড়িয়ে চলতে পারে; সেজন্য আমি আমার পদ-পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করে আমি করাপশন করেছি। এর উত্তর হলো- আমার সেই ভাই আমি জেনারেল হওয়ার অনেক আগেই বিদেশে গেছে। সে নিশ্চয়ই বৈধ পাসপোর্ট নিয়েই বিদেশে গেছে। তার চলে যাওয়া বা দেশের প্রচলিত আইন ফাঁকি দেওয়ার ব্যাপারে আমি আমার পদ-পদবি ব্যবহার করেছি, এই অভিযোগটা আমি মেনে নিচ্ছি না। মেনে নিতে পারি না, এটা সঠিক নয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন