Logo
Logo
×

সংবাদ

বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে টেইলার্স কর্মচারী আহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১১:২৩ পিএম

বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে টেইলার্স কর্মচারী আহত

রাজধানীর মিরপুরের কালশি এলাকায় পুলিশের শর্টগানের গুলিতে মো. সাগর (২৭) নামের এক যুবক আহত হয়েছে। আজ রবিবার (১৯ মে) বেলা ৩টার দিকে এই ঘটনায় ঘটে। পরে গুরুতর অবস্থায় বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. রাকিবুল ইসলাম বলেন, আমার বন্ধু টেইলার্সের কাজ করে টেইলার্স থেকে বাসায় ফিরছিল। ফেরার পথে কালশি আসা মাত্রই পুলিশের শর্টগানের গুলিতে গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি আরো বলেন, আমরা মিরপুর সাড়ে এগারো এলাকায় থাকি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুরের কালশি এলাকা থেকে আনা এক গুলিবিদ্ধ ব্যক্তিকে জরুরি বিভাগ চিকিৎসা দেওয়া হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন