Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশের ভোট নিয়ে বোমা ফাটালেন কেজরিওয়াল

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১২:২২ এএম

বাংলাদেশের ভোট নিয়ে বোমা ফাটালেন কেজরিওয়াল

বাংলাদেশের ভোট নিয়ে বিস্ময়কর এক মন্তব্য করেছেন ভারতের আম আদমি দলের নেতা ও দিল্লির ‍মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বাংলাদেশের গত নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিতেছেন। শুধু বাংলাদেশ নয়, তিনি পুতিনের অধীনে রাশিয়া এবং পাকিস্তানের নির্বাচন নিয়েও একই ধরনের মন্তব্য করেছেন।

গতকাল শুক্রবার (১৭ মে) ভারতের পাঞ্জাব রাজ্যে নির্বাচনী প্রচারণায় তিনি এসব মন্তব্য করেন। কেজরিওয়াল বলেন, পুতিন, শেখ হাসিনা ও পাকিস্তানের মতো নির্বাচন করে মোদী ভারতে জিততে চান। 

তিনি বলেন, রাশিয়ার নাম শুনেছেন? রাশিয়া, পুতিন, পুতিন কী করেছে, যারা বিরোধী মতের নেতা ছিল, তাদের সবাইকে জেলে পুরেছে, নাই করে দিয়েছে (খুন করেছে), যাতে কেউ কিছু করতে না পারে। বিরোধী দলকে নাই করে দিয়ে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের মাধ্যমে ৮৭ শতাংশ ভোট পেয়েছেন পুতিন। যখন কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সব ভোট তো আপনিই পাবেন। বাংলাদেশেও তাই হয়েছে। সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়েছে, শেখ হাসিনা জিতে গেছে। পাকিস্তানেও একই কাজ হয়েছে।

মোদীও ভারতে একই কাজ করতে চান উল্লেখ করে দিল্লির এই মুখ্যমন্ত্রী বলেন, ইমরান খানকে জেলে ঢোকানো হয়েছে। তার পার্টিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে। জিতে গেছে। মোদীজি আমাদের (ভারত) দেশকে পাকিস্তান আর বাংলাদেশ বানাতে চান। 

কেজরিওয়াল বলেন, ইন্ডিয়ানদের স্বপ্ন ভারতকে বিশ্বর এক নম্বর দেশ বানানোর। মোদীজি ভারতকে বাংলাদেশ আর পাকিস্তান বানাতে চান। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ভারতকে বাংলাদেশ আর পাকিস্তান বানাতে দিবেন? না পৃথিবীর ১ নম্বর দেশ বানাবেন। মোদী সব বিরোধীদের মেরে (খতম করে), আমাকে গ্রেপ্তার করেছে। কংগ্রেসের হিসাব জব্দ করেছে। আমার হিসাব জব্দ করতে যেতে সুপ্রিম কোর্টে উকিলকে বলেছে, আম আদমি পার্টির অ্যাকাউন্ট ফ্রিজ করবে। সিবসেনাকে তারা দুই টুকরো করে দিয়েছে। এনসিপিকে দুই টুকরো করে দিয়েছে। মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। মমতা দিদির মতো মন্ত্রীকে বলে গ্রেপ্তার করবো। 

মোদী এক ভয়ানক উদ্দেশ্য  নিয়ে কাজ করছেন দাবি করে কেজরিওয়াল আরও বলেন, সব বিপক্ষ নেতাদের হেনস্তা করছেন মোদী। তাহলে কীভাবে ভোটে লড়বেন, জিতবেন? এটা মোদীর কাপুরুষতার লক্ষণ। মোদীজির দম থাকলে আসুক, সামনাসামনি লড়াই হবে। কে জেতে দেখা যাবে। সবার অ্যাকাউন্ট ফ্রিজ করে। সবাইকে জেলে পুরে মোদীজি এক ভয়ানক উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ‘বহুত খতরনাক মিশন’ নিয়ে কাজ করছে। এসব খতরনাক মিশন আন্ডারগ্রাউন্ডে চলে। ওই মিশনের নাম ওয়ান নেশন ওয়ান লিডার (এক দেশ এক নেতা)। 

কেজরিওয়াল বলেন, ভারতে মোদীজি এক নেতা হতে চান। এর জন্য তিনি দুই ভাবে কাজ করছেন। একটি হলো, বিরোধী নেতাদের এক এক করে জেলে ঢুকানো। কয়েকজনকে জেলে ঢুকাচ্ছে। এইভাবে যদি জিতে যায়, ভগবান যেন না জেতায়। যদি জিতে যায়, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ঠাকুর সাহেবকে জেলে ঢুকাবে, খরগে সাহেবকে জেলে ঢুকাবে, রাহুল গান্ধীকে জেলে ঢুকাবে, প্রিয়াঙ্কাকে জেলে ঢুকাবে। কেজরিওয়াল তো জেলেই আছে। সবাইকে জেলে ঢুকাবে। মমতা দিদিকে জেলে ঢুকাবে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে জেলে ঢুকাবে। পিনারাইল প্রেসিডেন্টকে জেলে ঢুকাবে। তিনি প্রথম ধাপে সব বিরোধীদের জেলে ঢুকাবে। যেমনটা পুতিন, শেখ হাসিনা এবং পাকিস্তান করেছে। 

কেজরিওয়াল বলেন, আর দ্বিতীয় যেভাবে করবে, সেটি হলো, বিজেপির যিনি নেতা, তিনি নিজ দলের সবার রাজনীতি খতম করে দেবেন। দেবেন্দ্র ফরনাদিজের রাজনীতি খতম করে দিয়েছে। শিবরাজ সিং চোহনের খতম করেছে। সুনদাস রাজের খতম করেছে। ডক্টর রমন সিংয়ের খতম করেছে। খট্টর সাবের খতম করেছে। একজন এখন টিকে আছেন। কে সে?  পরেরটা কে,  পরেরজন কে? দেশ জানে সেটা আদিত্য নাথ। এবার যদি জিতে যায়, দুই মাসের মধ্যে আদিত্য নাথকে উত্তর প্রদেশের সিএম-এর পদ থেকে হটিয়ে দেবে। বড় ভয়ঙ্কর এক নেতা,  তিনি একাই শাসন করতে চান। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন