Logo
Logo
×

সংবাদ

১০তলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত: অবহেলার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০১:১৬ এএম

১০তলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত:  অবহেলার অভিযোগে মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহতের ঘটনায় সবুজবাগ থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে এ মামলা দায়ের করা হয়। 

নিহত শ্রমিকরা হলেন- আলতাবুর, অন্তর ও মফিজুল। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল।

এর আগে আজ দুপুরে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, বাসাবোর একটি নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে আলতাবুর ও অন্তর নামে দুই শ্রমিক সকালে মারা যান। এ ঘটনায় শ্রমিক মফিজুল গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

তিনি আরও বলেন, দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলতাবুর ও অন্তরের মরদেহ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন