বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ মে) বিকেলে একটি সরকারি বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে ওই বন্দুকধারী। স্থানীয় বার্তা সংস্থা টিএএসআর এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
টিএএসআর জানিয়েছে, ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা। এক প্রত্যক্ষদর্শী বলেন, বেশ কয়েকটি গুলির শব্দ শোনতে পেয়েছেন তিনি। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিরাপত্তা কর্মকর্তারা এতাকে গাড়িতে তুলে নিয়ে গেছেন।
প্রধানমন্ত্রীর ওপর হামলাকে ‘জঘন্য ও বর্ববর’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা। ফিকোর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একইসঙ্গে দেশটির মাটিতে এমন সহিংসতার কোনও স্থান নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

