ডলারের দাম আরও বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান আরও কমতে যাচ্ছে। বাংলাদেশ আমদানির ওপর নির্ভলশীল হওয়ায় ডালারের দাম বাড়লে জিনিসের দাম বাড়ে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ( আই্এমএফ) শর্ত অনুযায়ী ডলারের দাম বাড়ানো হয়েছে। এখন ১১০ থেকে বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে। বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই দাম ঘোষণা করে। এটি দাপ্তরিক দর। বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, নতুন এ সিদ্ধান্তের ফলে পণ্যের দাম বেড়ে যাবে, অর্থনীতিক চাপে পড়বে সাধারণ মানুষ। আমদানি-নির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, দাম বাড়বে পণ্যের। চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। নেতিবাচক প্রভাব পড়বে আমদানিতে।
ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৬.৩ শতাংশ। আমদানির জন্য এলসি খুলতে গেলেও এ দামে ডলার মিলবে না বলে মনে করেন আমদানিকারকরা। এতে বাড়বে আমদানি খরচ। মূল্যস্ফীতি আরও বাড়বে। আমদানিনির্ভর পণ্যগুলো কিনতে হবে বেশি দামে। পণ্যের দাম বাড়লে চাপে পড়বেন সাধারণ মানুষ।
বেশ কয়েক মাস ধরেই ডলারের বাড়তি দামের কারণে খুচরা বাজারে বেড়েছে আমদানি করা নিত্যপণ্যের দাম। দেশের বড় অংশ খাদ্যশস্য এবং অন্য পণ্য আমদানি করতে হয় পুরোপুরি জোগান মেটাতে। যে কারণে দেশের বাজারে পণ্যের দামে ডলারের সবচেয়ে বড় প্রভাব থাকে। বিশেষ করে চিনি, পাম তেল, সয়াবিন তেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, আদা, মরিচ, গম, চাল, মসুর ডাল, পিয়াজ, আদা, রসুন, তেলবীজ রয়েছে শীর্ষ খাদ্যসামগ্রী আমদানির মধ্যে। এ ছাড়া সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সাবান, শাম্পু থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বাড়বে।
সাবেক কেয়ার টেকার সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ডলারের রেট ১১৭ টাকা নির্ধারণ ক্রলিং পেগের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে ভালো। তবে এতে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।
বিকেএমইএ
ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেছেন, আইএমএফের ঋণের শর্তে বৈদেশিক মূদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার জন্য ৭ টাকা বাড়ানো
হয়েছে । এখন ব্যাংক
থেকে এক ডলার ১১৭ টাকায় কিনতে হলে অবশ্যই খোলা বাজারে এর দাম হবে
১২৫ থেকে ১৩০ ডলার। আমদানি খরচ বেড়ে গেলে অবশ্যই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা মারাত্মকভাবে পিছিয়ে পড়বে ।
তিনি
আরো বলেন, এ ভাবে ডলারের
দাম বাড়ালে দেশের মানুষের হাতে অর্থের পরিমাণ কমে যাবে । বেকায়দায় পড়বে
সাধারণ মানুষ ।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ আমদানিনির্ভর। দীর্ঘদিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে। এখন হঠাৎ করে ডলারের দাম খুব বেশি হলে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক। এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবেন আমদানিকারকরা।
টাকার অবমূল্যায়নে কার লাভ : ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে মূলত রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হন। যেমন ডলারের বিপরীতে টাকার দর ১১০ টাকা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ হচ্ছে টাকার অবমূল্যায়ন করা হয়েছে ৭ টাকা। এর ফলে রপ্তানিকারকেরা প্রতি ডলার আয় থেকে বাড়তি ৭ টাকা বেশি হাতে পাবেন। এতে রপ্তানিকারকরা আরও বেশি উৎসাহী হন। একইভাবে প্রবাসীরাও রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে ৭ টাকা বেশি পাবেন।
কার ক্ষতি : আমদানি করতে হয় ডলার কিনে। ফলে আগের চেয়ে ৭ টাকা বেশি দিয়ে আমদানিকারকদের ডলার কিনতে হবে। এতে আমদানি ব্যয় বেড়ে যাবে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপরও ব্যাপক প্রভাব ফেলে। এর ফলে দেশের মূল্যস্ফীতি বেড়ে যায়। টাকার অবমূল্যায়নের আগে সাধারণ মানুষ যে পরিমাণ উপার্জন করতেন এখনো তাই করছেন। তারা চাইলেই আগের মতো একই পরিমাণ পণ্য বা পরিষেবা কিনতে পারবেন না। টাকার অবমূল্যায়নের কারণে ভ্রমণ ও বিদেশি শিক্ষার ব্যয় বেড়ে যায়। টিউশন ফি ও ফ্লাইটের টিকিট ডলারে পরিশোধ করতে হয়। তাই এতে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়।

