Logo
Logo
×

সংবাদ

উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে যাদের বিজয়ী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৩:০৭ এএম

উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে যাদের বিজয়ী ঘোষণা

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রের চিত্র। ছবি: সংগৃহীত

প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (৮) অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২টি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। 

এর মধ্যে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ইন্দুরকানীতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান গাজী,  বান্দরবান সদরে আবদুল কুদ্দুছ, আলীকদমে আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন,  সুনামগঞ্জের শাল্লায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবণী মোহন দাস, দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, চুয়াডাঙ্গার জীবননগরে হাজী মো. হাফিজুর রহমান, দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ।

কুড়িগ্রামের চিলমারীতে মো. রুকুজ্জামান শাহিন, মানিকগঞ্জের হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, সিংগাইরে সায়েদুল ইসলাম, কক্সবাজার সদরে মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ফুলগাজীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার, বগুড়ার সোনাতলায় মিনহাজউদ্দিন লিটন, ডোমারে সরকার ফারহানা আকতার সুমি, বরিশাল সদরে আবদুল মালেক হাওলাদার, ঝিনাইদহ সদরে মিজানুর রহমান মাসুম, কালিগঞ্জে শিবলি নোমানী, দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ।

মাগুরা সদরে রানা আমির ওসমান, শ্রীপুরে শরিয়ত উল্লাহ রাজন, হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকবাল হোসেন খান, মেহেরপুর সদরে আনারুল ইসলাম, মুজিবনগরে আমান হোসেন মিলু, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিমল বিশ্বাস, জয়পুরহাটের ক্ষেতলালে দুলাল মিয়া সরদার, গাজীপুরের কাপাসিয়ায় অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান।

যশোরের কেশবপুরে মো. মফিজুর রহমান, মনিরামপুরে আমজাদ হোসেন লাভলু, দিনাজপুরের বিরামপুরে পারভেজ কবির, সিলেট সদরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম ও গোলাপগঞ্জে জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী জয়ী হয়েছেন।

উল্লেখ্য, প্রথম ধাপের এই নির্বাচনে ১৩৯ উপজেলার মধ্যে ২২ উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিন-ইভিএম’এ এবং বাকি উপজেলা গুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে।

প্রথম ধাপের এই নির্বাচনে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান ৬২৫  জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন