Logo
Logo
×

সংবাদ

সিইসি বললেন

কোনো দল ভোটে এলো কি এলো না সেটা বড় কথা নয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৬:১৫ পিএম

কোনো দল ভোটে এলো কি এলো না সেটা বড় কথা নয়

ছবি সংগৃহীত

কোনো দল ভোটে এলো কি এলো না সেটা বড় কথা নয় বলে মন্ত্রব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি দাবি করেন, উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

আজ মঙ্গলবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি।

গণতেন্ত্রের দেশের সিইসি বলেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটাই বড় কথা। কোনো দল এলো কি এলো না সেটা বড় কথা নয়।’

আওয়ামী লীগ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না এই অভিযোগে তাদের প্রধান প্রতিপক্ষ সব ধরনের ভোট বর্জন করছে। গত দুটি সংসদ নির্বাচনসহ এই সময়ের অন্য কোনো ভোটেও দলটি অংশ নেয়নি। বরং কোনো বিএনপিনেতা নির্বাচনে অংশ নিলে তাকে দল থেকে বহিষ্কার করছে।

নির্বাচন কমিশনের অবস্থান সুস্পষ্ট দাবি করে তিনি বলেন, নির্বাচনে যদি কেউ প্রভাব বিস্তার করে, তার  প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্রে কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য রিটার্নিং অফিসারদের কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে। ভোটের মাঠে যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্যও তবাইকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সরকারের চাপে নির্বাচন কমিশন বেকায়দায় আছে কি না সে প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমরা কোনো বেকায়দায় নেই। নির্বাচন অবাধ হবে। নির্বাচন প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী কাল বুধবার প্রথম ধাপে দেশের ১৪০ উপজেলায় ভোট হবে। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। প্রতিটি কেন্দ্রে ১৭ থেকে ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থাকবেন। পার্বত্য এলাকায় থাকবেন ১৯ থেকে ২১ জন করে।

প্রথম ধাপে পাঁচটি উপজেলায় প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন