Logo
Logo
×

সংবাদ

ফের পালিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে ঢুকল 

Icon

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১১:৪৬ পিএম

ফের পালিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে ঢুকল 

ফের অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির বেশকিছু সদস্য। কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে। তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির। তবে বিজিপির কতজন প্রবেশ করেছেন তা জানাতে পারেননি তিনি। মাইনুল কবির বলেন, ‘মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে এসব সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে। সংখ্যাটা ৫০ জনের নিচে হবে।’

আর এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিও। তাৎক্ষণিক কথা বলতে রাজি হননি বিজিবির কোনো কর্মকর্তা। 

তবে স্থানীয়রা জানান, অন্তত ৪০ জনকে পালিয়ে আসতে দেখা গেছে। তারা তিনটি পয়েন্ট দিয়ে এসেছে। এর মধ্যে সাবরাং আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে চারজন প্রবেশ করেছেন।

এর আগে দুই দফায় পালিয়ে আসা মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ জনকে ফেরত পাঠানো হয়। এর মধ্যে গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন বিজিপি-সেনা এবং ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে মিয়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন