Logo
Logo
×

সংবাদ

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার

Icon

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৮:৪৭ পিএম

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার

শনিবার থেকে তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শনিবার থেকে ক্লাস শুরু হবে।


বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও সারা দেশে তীব্র তাপদাহের কারণে বন্ধের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তাপপ্রবাহ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও ২৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা, বিশেষ করে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের। আর উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ ২ মে পর্যন্ত বাড়ায় কর্তৃপক্ষ।

এদিকে রবিবার (৫ মে) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর  দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর হতে প্রেরিত রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন