Logo
Logo
×

সংবাদ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে সুপারিশ শিক্ষামন্ত্রীর 

Icon

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৩:১০ এএম

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে সুপারিশ শিক্ষামন্ত্রীর 

সরকারি চাকরিতে প্রবেশের বয়সমীমা ৩৫ বছর করার সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রাণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন। সিদ্ধান্ত কী হবে, সেটি নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বর্তমানে সাধারণত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা ৩২। আর চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বলেছেন, বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি।

শিক্ষামন্ত্রীর সুপারিশকৃত ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩০ বছর মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয়। এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন। বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলে উল্লেখ করেছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন