Logo
Logo
×

সংবাদ

পোস্টমর্টেমে লেখা থাকবে, গুলি নয় রাসেলের মৃত্যু হার্ট অ্যাটাকে!

Icon

প্রকাশ: ০১ মে ২০২৪, ০১:১৩ এএম

পোস্টমর্টেমে লেখা থাকবে, গুলি নয় রাসেলের মৃত্যু হার্ট অ্যাটাকে!

রাসেল হাওলাদার

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গত বছর অক্টোবরের শেষ দিনে আমার ফুপাতো ভাই এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসের কর্মী রাসেল হাওলাদার পুলিশের গুলিতে মারা যায়। কিন্তু পুলিশ বলেছিল, গার্মেন্টসকর্মী রাসেল হাওলাদার পুলিশের গুলিতে নয়, হার্ট অ্যাটাকে মারা গেছে। এ বিষয়টি পোস্টমর্টেমে (ময়নাতদন্ত) লেখা থাকবে। এ বিষয়ে আমাদের কোনো কথা বলা যাবে না। তাহলে পুলিশ মামাতো ভাই রাসেলের লাশ দাফনের জন্য দিবে না। আমরা তো দ্রুত তার লাশ ঝালকাঠিতে নিয়ে যেতে চায় দাফনের জন্য। তাই পুলিশের কথাই মেনে নিতে হবে, এ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। গার্মেন্টসকর্মী রাসেল হাওলাদার ফুপাতো ভাই বাহাউদ্দিন বাংলা আউটলুককে এভাবেই নির্যাতন এবং পুলিশের আসল ঘটনা গোপন করা বিষয়ে একথা বলেছেন। 

তিনি আরো বলেন, দেশে তখন আওয়ামী লীগ সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছিল। আর বিএনপি এবং বিরোধীদল নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল। ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের জন্য গাজীপুরে এমনিতেই ধরপাকড় চলছিল। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী সরকার বিরোধীদলের নেতা ও কর্মীর ওপর ব্যাপক জেল-জরিমানা অব্যাহত ছিল। এই অবস্থায় পুলিশের বিরুদ্ধে মামলা করার সেই ক্ষমতা এবং অর্থ কোনোটাই আমাদের ছিল না। আর মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো এই ঘটনাগুলোর দিকে সেইভাবে নজর দেয়নি। 

সংশ্লিষ্ট সূত্র বলছেন, বিদেশি বায়ারসহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ শ্রমিকদের নির্যাতনে যথাযোগ্য আইনি সহায়তা পায় তার জন্য নানা ধরনের শর্ত দিয়ে থাকে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট( টিকফা) অন্তর্বর্তী বেঠকে দেশের শ্রমিক নির্যাতন ও হত্যার যথাযোগ্য বিচার পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ দেশের শ্রমিক নির্যাতনের যথাযোগ্য বিচারের বিষয়টি উপস্থাপন করেন। কিন্তু এ রকম অসংখ্য গার্মেন্টসকর্মীসহ রাসেল হাওলাদারের মতো পুলিশ নির্যাতন ও দেশের বিচারহীনতার বিষয়টি পরিকল্পিতভাবে আড়াল করা হয়। যা আওয়ামী লীগের স্বৈরশাসন আরো দীর্ঘায়িত হয়। 

রাসেলের হত্যা বিষয়ে ভাই এবং বাবার ভাষ্য দেওয়া হলো
রাসেলের হত্যা নিয়ে ফুপাতো ভাই বাহাউদ্দিনের ভাষ্য টহলরত পুলিশ এমনিতেই খেপেছিল। কারণ সকাল বেলা এনার্জিপ্যাক কোম্পানির সামনের রাস্তায় নতুন ওয়েজ বোর্ডের দাবিতে গার্মেন্টস শ্রমিকেরা পুলিশের একটা গাড়ি পুড়িয়ে ফেলেছিল।  এনার্জিপ্যাকের গার্মেন্টস কারখানা অক্টোবরের ৩০ তারিখে সকাল বেলা হঠাৎ করেই ছুটি দিয়ে দেয় । রাসেল তার সহকর্মীদের সাথে সকাল ১১টায় রাস্তায় নামার সঙ্গে সঙ্গে পুলিশের ছররা গুলিতে আহত হয়েছিল। সহকর্মী আক্রান্ত হলেও রাসেল মতো অজ্ঞান হয়ে পড়েনি। রাসেল রাস্তায় পড়ে যায়। 

অনেকে বলছেন, পুলিশের গুলিতেই মারা গেছে এর কোনো প্রমাণ আছে? আমি বলেছিলাম, ছররা গুলি অন্য কেউ ব্যবহার করতে পারে না। একমাত্র বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সরকারের প্রশাসনই ছররা গুলিব্যবহার করার আইনগত অধিকার আছে। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই গুলি ব্যবহার করতে পারবে না। 

পুলিশ রাসেলকে এনার্জিপ্যাকের সামনের রাস্তা থেকে উদ্ধার করে গাজিপুরের শহীদ সৈয়দ তাজউদ্দিন মেডিকেল কলেজে নিয়ে যায়। তাজউদ্দিন হাসপাতালে জরুরি বিভাগে রাসেলের কোনো ভ্যানে প্যালস পাওয়া যাচ্ছিল না। এর পুলিশকে বললো, আপনারা এই রোগীকে ঢাকা মেডিকেলকে নিয়ে যান। আমিও পুলিশের সঙ্গে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য ঢাকা উদ্দেশ্য রওনা দিলাম। ঢাকা মেডিকেলে আসার পর পুলিশ আমাকে বলেছিল, পুলিশের গুলিতে নয়, রাসেল হার্ট অ্যাটাকে হয়ে মারা গেছে। এসব বিষয় পোস্টমর্টেমে লেখা থাকবে। এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে আমরা রাসেলের লাশ পাবো না। আমাদের তো দ্রুত রাসেলের লাশ ঝালকাঠিতে যেতে হবে। 

আওয়ামী লীগ সরকার চতুর্থবার প্রহসনের জাতীয় নির্বাচনের প্রস্তুত নিচ্ছিল আর বিএনপি এবং বিরোধীদল নির্বাচন বয়কট করেছিল। এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির করা জন্য গাজীপুর এমনিতেই ধরপাকড় চলছিল । অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী সরকার বিরোধী দলের নেতা ও কর্মীর ওপর ব্যাপক ধরপাকড়ের মাত্রা তখন বেড়ে গিয়েছিল। এই অবস্থায় পুলিশের বিরুদ্ধে মামলা করার অবস্থা ছিল না আমাদের। আমাদের মতো ক্ষুদ্র নিরীহ শ্রমিকের সেই ক্ষমতা এবং অর্থ কোনোটাই ছিল না। এই অবস্থায় মানবাধিকার সংস্থা ও শ্রমিক সংগঠনগুলো এই বেতন বাড়ানোর জন্য আন্দোলনে পুলিশ ও যুবলীগের হাতে নিহত চার শ্রমিকদের ঘটনাগুলোর দিকে তেমনভাবে নজর দেয়নি। 

তবে দেশের অনেক শীর্ষ পত্রিকায় মধ্যে যুগান্তর , ইত্তেফাক, দেশ রুপান্তর এবং প্রথম আলো ছাড়া যমুনা, বাংলাভিশন, দেশ টিভিতে বড় করে রিপোর্ট হয়েছিল। তবে খুব কষ্ট লাগে ওর বিয়ে ১০ নভেম্বর ঠিক করা হয়েছিল। আমরা মেয়ে দেখেছিলাম। মেয়েটা খুব অল্প বয়স হলে খুবই সুন্দর ছিল। ইন্টারমিডিয়েট পড়ে। মেয়েটাকে রাসেলের খুব পছন্দ হয়েছিল। এখন তো পুরো সংসারটা তছনছ হয়ে গেছে। বাবা হার্টের রোগী। কোনো কাজ করতে পারে না। ছোট ভাইটা পড়াশুনোর টাকা জোগাড় করতে পারছে না। বাবা হাওলাদার রাসেলের বিয়ে ঠিক করেছিল। নভেম্বরে বিয়ের দিন ঠিক করা হয়েছিল। বিনয়কান্দির গ্রামের ঘরদোর পাকা করা কথা ছিল। ঘর গোছানোর জন্য ঝালকাঠির জেলার বিনয়কান্দি গ্রামের দুটি এনজিও থেকে রাসেল আর আমি প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়েছিল । দুটি এনজিও নাম আশা এবং পপুলার সমিতি। কিস্তির টাকা না দেওয়ার জন্য ঝালকাঠি কোর্টে মামলা করেছে পপুলার সমিতি। এই সমিতির বছরে  ১ লাখ টাকার জন্য ৫ হাজার টাকা সুদ দিতে হয়। আগামী সপ্তাহে মামলার তারিখ ফেলেছে পপুলার সমিতি। রাসেলের ইন্সুরেন্সর টাকা পেয়ে গেলে আমি পপুলারের ঋণের টাকা শোধ করে দিবো। আমাদের কাহিল অবস্থা। আমি সবার আর্থিক সহযোগিতা চাই । 

পুলিশের গুলিতে মারা যাওয়া গেলেও এই এলাকার এমপি আমির হোসেন আমু আমাদের দেখতে আসেনি। তার লোকজনও আমাদের দেখছে না। বলেছে আমরা বিএনপি করি। আমাদের মেরে ফেলা উচিত। তবে রাসেল হাওলাদার লাশ দাফনের সময় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি লিটন সরদার ছিল। কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনো আর্থিক সাহায্য-সহযোগিতা করেনি ।বিজেএমইএ এবং এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টস ৭০৬,০০০ টাকা অর্থ সহায়তা করেছে। তবে সরকারের বা গামের্ন্টেস ইন্সুরেন্সর ২ লাখ ৬ হাজার টাকা এখনও পাইনি।

ব্যাংকের ম্যানেজার বলছেন , আমার অ্যাকাউন্ট চেক করতে, আমি চেক করেছে । এখন ইন্সুরেন্সের টাকা আসেনি। আরো দুই তিন দিন পর টাকা আসবে বলেছে । আর তিনজন একই বেতন বৃদ্ধির দাবির ঘটনার মারা গেছে তারা কিন্তু ইন্সুরেন্সের টাকা পেয়ে গেছে ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন