Logo
Logo
×

সংবাদ

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পিএম

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে সর্বোচ্চ ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আবার চলতি মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা এটি। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক সেলসিয়াস রেকর্ড করা হয়। দুপুর ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে এতো তাপমাত্রা কখনও রেকর্ড হয়নি। তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আসতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা বেড়ে দাঁড়াই ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। আর বেলা ৩টায় তাপমাত্রা আরো বেড়ে দাঁড়াই ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। তখন বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ হয়। 

জামিনুর রহমান বলেন, ‘গত সোমবার  ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আর আজ চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে সর্বোচ্চ ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। 

তিনি আরো বলেন, ২০০২ সালের পর চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা উঠল মাত্রা ৪ বার। এর মধ্যে ২০০৫ সালের ২ জুন চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা উঠল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

জামিনুর রহমান বলেন, আজকের তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস প্রতিষ্ঠার (১৯৮৮ সাল) পর সর্বোচ্চ। আর দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১৯৭২ সালে রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে দাবদাহ কমবে এবং দু-তিন দিনের মধ্যে দেশজুড়ে হতে পারে বৃষ্টি। মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। এপ্রিলের বাকি দুদিনও থাকবে তাপপ্রবাহের দাপট। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন