Logo
Logo
×

সংবাদ

আমেরিকার মাটিতে গুপ্তহত্যার প্লট: মোদির ভারতের অন্ধকার দিক নাকি অন্য কিছু

Icon

গ্রেগ মিলার, গেরি শি, এলেন নাকাশিমা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম

আমেরিকার মাটিতে গুপ্তহত্যার প্লট: মোদির ভারতের অন্ধকার দিক নাকি অন্য কিছু

হোয়াইট হাউস গত বছর ২২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে অসামান্য আয়োজন করেছিল। উভয়পক্ষের উদ্দেশ্য ছিল চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী, উষ্ণ অংশীদারি সম্পর্ক জোরদার করা। দক্ষিণ লনের টেবিলগুলো মোদির ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল দিয়ে সাজানো হয়েছিল। নিরামিষ রান্নার জন্য ক্যালিফোর্নিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল একজন শেফ। প্রেসিডেন্ট বাইডেন পারস্পরিক বিশ্বাস, আন্তরিকতা, শ্রদ্ধা ও মূল্যবোধের প্রশংসা করেছিলেন।

মোদি যখন যুক্তরাষ্ট্রের প্রশংসায় ভাসছিলেন তখনও ভারতের গোয়েন্দা পরিষেবার একজন অফিসার মার্কিন যুক্তরাষ্ট্রে মোদির সবচেয়ে সোচ্চার সমালোচকদের একজনকে হত্যার জন্য ভাড়াটে বাহিনীকে চূড়ান্ত নির্দেশনা দিচ্ছিলেন।

মার্কিন ও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ভারতের গুপ্তচর সংস্থা, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) কর্মকর্তা বিক্রম যাদব লিখেছেন, হত্যা করা এখন ‘অগ্রাধিকার’।

শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার জন্য তার নিউ ইয়র্কের ঠিকানাসহ তার সম্পর্কে বিশদ বিবরণ পাঠিয়েছিলেন বিক্রম যাদব।

শেষ পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ব্যর্থ করে দিয়েছিল সেই হত্যা পরিকল্পনা।

যাদবের পরিচয় ও কর্মকাণ্ড সুস্পষ্ট প্রমাণ দেয়, ভারতীয় গুপ্তচর পরিষেবার মধ্যে থেকে পরিচালিত হয়েছিল পান্নুন হত্যার পরিকল্পনা। উচ্চপদস্থ ‘র’ কর্মকর্তা জড়িত ছিলেন, যারা মোদির গোপন সার্কেলের অংশবিশেষ।

আমেরিকান সরকারের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, পান্নুন হত্যার পরিকল্পনা অনুমোদন করেছিলেন ‘র’প্রধান সামন্ত গোয়েল।

ভারত আসলে কী বোঝাতে চেয়েছে

আমেরিকার মাটিতে ভারতীয়কে হত্যার ভারতীয় নাগরিকদের চক্রান্ত—এবং বৈশ্বিক প্রেক্ষাপটে র-এর ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপ ও অবস্থান সম্পর্কে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, ব্রিটেন, জার্মানি এবং অস্ট্রেলিয়ার তিন ডজনেরও বেশি বর্তমান ও প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে। নিরাপত্তার প্রশ্ন ও বিষয়ের সংবেদনশীলতার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

ভারতীয় গোয়েন্দারা আমেরিকায় প্রাণঘাতী অভিযান চালাবে তা পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা কল্পনাও করতে পারেনি। তারা হতবাক হয়েছে। গোয়েন্দারা বলছেন, কিছু কাজ ভূ-রাজনীতির গভীর পরিবর্তনকে প্রতিফলিত করে। বছরের পর বছর ধরে দ্বিতীয় স্তরের খেলোয়াড় হিসেবে বিবেচিত হওয়ার পর ভারত নিজেকে এখন বৈশ্বিক প্রতিযোগিতার নতুন যুগে একটি ক্রমবর্ধমান শক্তি হিসেবে দেখছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও ভারতকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না।

ভারতীয় গোয়েন্দারা কেন যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাচেষ্টার ঝুঁকি নেবে এমন প্রশ্নের জবাবে একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘কারণ তারা জানত যে তারা এটা করে পালিয়ে যেতে পারবে।’

মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই হত্যা পরিকল্পনা এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় ভারতীয় প্রবাসীদের বিরুদ্ধে প্রচারণার অংশ ছিল। এ ঘটনার সঙ্গে শিখ একটিভিস্ট হরদীপ সিং নিজার হত্যার মিল রয়েছে এবং এ অপারেশনেও বিক্রম যাদব যুক্ত ছিলেন, বলছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা।

এই স্বাধীনতাকামী শিখ নেতাদের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছে মোদি সরকার। তারা মোদির ঘোরতর সমালোচক, যা মোদি মোটেও পছন্দ করেন না। ভারতীয় গোয়েন্দা বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোয় শিখ নেতাদের নজরে রেখেছে, হয়রানি করছে। এসব করতে গিয়ে র-অফিসার ও তাদের এজেন্টরা অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রিটেনসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার হয়েছে, বহিষ্কার হয়েছে এবং তিরস্কারের মুখে পড়েছে।

মোদির সময় ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এবং বৈশ্বিক মর্যাদা বেড়েছে। একই সঙ্গে মোদিকে কর্তৃত্ববাদী বলে চিহ্নিত করেছে পশ্চিমা গোয়েন্দারা।  ফ্রিডম হাউস নামে একটি মানবাধিকার সংস্থা সম্প্রতি তাদের প্রতিবেদনে বলেছে, ‘নিপীড়নের দুনিয়ায় ভারত নিজেকে তালিকাভুক্ত করেছে। অন্য দেশে গিয়ে তাদের নিজস্ব নাগরিকদের ভিন্নমতের জন্য ভয় দেখাচ্ছে বা সহিংসতার ঘটাচ্ছে।’ [ওয়াশিংটন পোস্ট থেকে]

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন