Logo
Logo
×

সংবাদ

৯ বছরের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পিএম

৯ বছরের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় আজ সোমবার বেলা ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি আজকে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি আরো জানান, এটি চুয়াডাঙ্গা জেলায় গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা বেড়ে দাঁড়াই ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। আর বেলা ৩টায় তাপমাত্রা আরো বেড়ে দাঁড়াই ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। তখন বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ হয়। 

জামিনুর রহমান বলেন, ‘গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল চুয়াডাঙ্গা। এর আগে ২০১৪ সালের ২১ মে এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন এমন অবস্থা বিরাজ করতে পারে।’ তিনি আরো বলেন, ২০০২ সালের পর চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা উঠল মাত্রা ৩ বার। এর মধ্যে ২০০৫ সালের ২ জুন চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সোমবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা উঠল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

জামিনুর রহমান বলেন, বাতাসের আদ্রর্তা বেশি অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দিনের বেলায় প্রচণ্ড রোদ থাকছে। আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ।

এদিকে কানাডার সাস্‌কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন, সোমবার দেশের ৭টি বিভাগের আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। চলমান এই তাপপ্রবাহ ২ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে অব্যাহত থাকতে পারে। তবে চলমান তাপপ্রবাহের তীব্রতা আগামীকাল ৩০ এপ্রিলের থেকে ধীরে-ধীরে কমার সম্ভাবনা রয়েছে।   

তিনি আরো বলেন, ঢাকা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় আজ নিজ নিজ জেলার সর্বকালের তাপমাত্রার রেকর্ড ভাঙার সম্ভবনা রয়েছে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন