Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক নিষিদ্ধ কেন, রিজভীর প্রশ্ন, রিজভীর উত্তর

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পিএম

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক নিষিদ্ধ কেন, রিজভীর প্রশ্ন, রিজভীর উত্তর

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে প্রতিষ্ঠানের সংবাদের অপেক্ষায় সারা দেশ, সেখানে সাংবাদিকদের ওপর এমন নিষধাজ্ঞা কেন?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা লুট হয়ে গেছে। লুটপাট ও দুর্নীতির তথ্য যাতে প্রকাশ না হয় সেজন্য সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। রিজভী বলেন, ‘অপরাধীরা সব সময় নিজেদের পাপ ঢাকতে চায়।’

রাষ্ট্রের এই সংবেদনশীল, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার সঙ্গে জনগণের ভাগ্য নিবিড়ভাবে সম্পৃক্ত, যেখান থেকে দেশের অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতির অনেক তথ্য আসে সাংবাদিকদের হাতে, আগামী দিনের কোনো ভালো বা মন্দ খবরের ইঙ্গিত মেলে, সেখানে সাংবাদিকদের প্রবেশে সম্প্রতি কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, এখন থেকে ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে সাংবাদিকদের সুনির্দিষ্ট অনুমতি নিতে হবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে সাংবাদিকদের অবাধে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এতে ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের দেখা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া ব্যাংকটির কর্মকর্তাদের ওপরও একই রকম কড়াকড়ি রয়েছে সাংবাদিকদের তথ্য না দেওয়ার জন্য।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন