Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশ-চীন সামরিক মহড়ায় নিবিড়ভাবে নজর রাখবে ভারত

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম

বাংলাদেশ-চীন সামরিক মহড়ায় নিবিড়ভাবে নজর রাখবে ভারত

আগামী মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া চালাবে। ভারত ওই মহড়ার দিকে ‘ঘনিষ্ঠ নজর’ রাখবে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল একথা জানিয়েছেন।

এর গত বৃহস্পতিবার চীনের বার্তা সংস্থা সিনহুয়া ও পিপলস ডেইলি প্রকাশিত খবর বলা হয়, আগামী মে মাসে চীন ও বাংলাদেশের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া করবে। চীনের মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি কন্টিনজেন্ট যৌথ মহড়ায় যোগ দিতে আগামী মে মাসের শুরুর দিকে বাংলাদেশে আসবে। সন্ত্রাসবাদের মোকাবিলা ও শান্তি স্থাপনের প্রেক্ষাপটে জাতিসংঘের যে ব্যবস্থা রয়েছে, তারই ভিত্তিতে মহড়া অনুষ্ঠিত হবে।

এদিকে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হয়। এর জবাবে জয়সোয়াল বলেন, এ সংক্রান্ত বিষয়ে আমরা বহুবার আমাদের কথা জানিয়েছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখি। বিশেষ করে সেই ধরনের ঘটনা, যা আমাদের অর্থনীতি ও নিরাপত্তার ওপর যা প্রভাব ফেলতে পারে। পরে আমরা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিই।’

আর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই ধরনের কার্যকলাপ ‘দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব বৃদ্ধি এবং বিনিময় ও সহযোগিতাকে গভীরতর করার’ জন্য সহায়ক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন