Logo
Logo
×

সংবাদ

ভারতে নির্বাচন: ভোট দিলে মিলছে দামি খাবারসহ নানা সুবিধা

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পিএম

ভারতে নির্বাচন: ভোট দিলে মিলছে দামি খাবারসহ নানা সুবিধা

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট চলছে আজ (২৬ এপ্রিল)। প্রথম দফায় ভোট কম পড়ায় ভোটারদের লোভ দেখানো হয়, ভোট দিলে হোটেলে গিয়ে খেতে পারবে দামি খাবার, বিয়ার, জুস, কফি, মূল্যছাড়ে ট্যাক্সিতে চড়া, স্বাস্থ্য-পরীক্ষা ইত্যাদি। ভোট দিয়ে আঙুলে কালি দেখালে এসব সুবিধা পাবে ভোটার। কর্ণাটক রাজ্যের সবচেয়ে বড় নগরী বেঙ্গালুরুর কয়েকটি কোম্পানি এই ঘোষণা দিয়েছে।

বেঙ্গালুরুর ভোটে মাঝে মাঝেই কম ভোটার উপস্থিতি হয়, যা খবরের শিরোনাম হয়। ২০১৯ সালে নির্বাচনে এ শহরের একটি আসনে কর্ণাটক রাজ্যের সবচেয়ে কম ভোট পড়ে, ৫৩ দশমিক ৭, যা সে সময় পর্যন্ত সবচেয়ে কম। ভোট টানতে এবারে বেঙ্গালুরুর বিভিন্ন হোটেল, ট্যাক্সি সার্ভিস ও অন্য ফার্ম ভোটারদের জন্য নানা প্রস্তাব দেয়।

কর্নাটকের হাইকোর্ট ইতোমধ্যেই নির্বাচনী গাইডলাইন মেনে এসব সুবিধা দেওয়ার অনুমতি দিয়েছে। জনপ্রিয় বিনোদোন পার্ক ওয়ান্ডারেলাও মূল্যছাড়ে টিকিট অফার করেছে। নগরীর বিভিন্ন পানশালা ভোট দেওয়া প্রথম ৫০ কাস্টমারের জন্য ফ্রি বিয়ার অফার করেছে। একটি রেস্তোঁরা ডিনারে তাদের প্রথম ১০০ ভোটারের জন্য ৩০ শতাংশ ছাড়ে বার্গার এবং মিল্কশেক দেওয়ার ঘোষণা করেছে।

মধ্যপ্রদেশের ইন্দরেও জেলা প্রশাসন ভোট চলাকালে দারুণ চমক দেবে বলে ঘোষণা করেছে। গরম গরম জিলিপি, পোহা, আইসক্রিম, চাউমিন, মাঞ্চুরিয়ানের আয়োজন আছে তাদের ঘোষণায়। ২০১৯ সালে নির্বাচনে একটি কেন্দ্রে ৬৯ শতাংশ ভোট পড়ে। এবার তা আরও বাড়াতে চায় জেলা প্রশাসন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন