Logo
Logo
×

সংবাদ

ইসি উপজেলায় মন্ত্রী-এমপিদের প্রভাবমুক্ত নির্বাচন চায় 

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪২ এএম

ইসি উপজেলায় মন্ত্রী-এমপিদের প্রভাবমুক্ত নির্বাচন চায় 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাবমুক্ত নির্বাচন চায় নির্বাচন কমিশন (ইসি)। আর বদলির ভয় না করে প্রশাসন ও পুলিশকে নীতিতে অটল থেকে দায়িত্ব পালনের নিদের্শনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কমিশন থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে।সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি যে- বাংলাদেশে গণতন্ত্র আছে, নির্বাচন নির্বাচনের মতো হয়। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে, তা ক্ষুণ্ন হতে পারে।

এদিকে সভায় কমিশন থেকে আরো বলা হয়, কথা না শোনার কারণে উচ্চমহল থেকে নির্বাচনে দায়িত্বরত কোনো কর্মকর্তার বিরুদ্ধে বদলির জন্য সুপারিশ এলে তা কমিশন যথাযথ যাচাইয়ের পর প্রমাণ সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। এ জন্য দুশ্চিন্তার কিছু নেই। চাকরি করলে বদলি হওয়াটাই স্বাভাবিক। নত হওয়ার চেয়ে বদলি সম্মানের। 

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নির্বাচনে কালো টাকা ছড়ানো হয়। এসব টাকা বন্ধে কীভাবে প্রশাসন ব্যবস্থা নিতে পারেন, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিদের্শনা দেওয়া হয়। 

জানা যায়, সভায় নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব ইস্যুতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। কারণ আওয়ামী লীগ দলীয় প্রধানদের নিদের্শ উপেক্ষা করে অনেকেই নিজ সন্তান-ভাই কিংবা পরিবারের আত্মীয়-স্বজনকে প্রার্থী করেছেন। প্রত্যাহার না করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মাঠে নিজ ক্ষমতার অপব্যবহার করছেন, সঙ্গে প্রশাসনকে তাদের পরিবারের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছেন। মন্ত্রী-এমপিদের পক্ষে কাজ না করলে অনেক সময় বদলির হুমকি আসে। পদোন্নতিসহ সুযোগ-সুবিধার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন