Logo
Logo
×

সংবাদ

আরও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পিএম

 আরও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা

নতুন করে সারাদেশে আরও ৭২ ঘন্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।  আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহ সম্পর্কিত সতর্কতা জারি করেছে।

সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ ২৫ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৮ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে আরও বলা হয়, এই সময়ে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ‘অস্বস্তি’ বাড়তে পারে। এর আগেও ১৯ ও ২২ এপ্রিল ৭২ ঘণ্টার সতর্কতা জারি করা হয়।

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন