Logo
Logo
×

সংবাদ

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, ৯ শ্রমিক নিহত

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১০ এএম

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, ৯ শ্রমিক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদয়পুর সীমান্তে রাস্তা নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। কাজ শেষে সীমান্ত থেকে ফেরার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৯ শ্রমিক নিহত ও আটজন আহত হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।

 এই ঘটনায়  নিহত ৯জনের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬),মোঃ বাবু (২০),গাজীপুর টঙ্গীর মো. সাগর,গাজীপুর কাপাসিয়ার অলি উল্লাহ। বাকি ৫জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন