Logo
Logo
×

সংবাদ

আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোয় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধের প্রতিবাদে

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০১ পিএম

আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোয় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে  গাজা যুদ্ধের প্রতিবাদে

আমেরিকার বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা অনেকে এমনকি ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছে। বিক্ষোভ থামাতে গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে বিরতিহীন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা ৩৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সঙ্গে তারা ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘর ও ফসলির জমি।

ইসরায়েলের এই হত্যাযজ্ঞের প্রতিবাদ প্রথমে কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে তার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এখনও নতুন নতু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হচ্ছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন।

বিক্ষোভ থামাতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ে কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার বার্কলেসহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ-প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

সূত্র জানায়, বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে।

অনেক শিক্ষার্থী বলেছেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ এবং ইসলাম-ভীতি দুটোই বেড়েছে।

বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে গিয়ে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ, যা সারা বিশ্বেই বেশ আলোচিত হয়।

গ্রেফতারের অন্য আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাস শান্ত রাখার জন্য বিক্ষোভকারীদের অনুরোধ জানালেও তারা তা উপেক্ষা করছে। সে কারণে তারা পুলিশে খবর দেয়। সূত্র : বিবিসি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন