Logo
Logo
×

সংবাদ

ভারতের চার মশলায় ক্যান্সারের উপাদান

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পিএম

ভারতের চার মশলায় ক্যান্সারের উপাদান

হংকং খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইটে খবর এসেছে, ভারতীয় দুই কোম্পানির অন্তত চারটি মশলায় ক্যান্সারের উপাদান রয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ল্যাবরেটরিতে গবেষণায় এসব মশলায় ইথিলিন অক্সাইড পেয়েছে, যার কারণে ক্যান্সার হয়।

‘মাদ্রাস কারি পাউডার’, ‘সম্ভার মাসালা’ ও ‘কারি পাউডার’ ভারতের জনপ্রিয় খাদ্যসামগ্রী প্রস্তুতকারী কোম্পানি এমডিএইচের মশলাপণ্য। অপরটি হচ্ছে ‘ফিশ কারি মাসালা’ যা আরেক জনপ্রিয় কোম্পানি এভারেস্ট উ’পাদন ও বিপণন করে।

হংকং খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের নিয়মিত কার্যক্রমের আওতায় তিনটি খুচরা বিক্রয় প্রতিষ্ঠান (রিটেল আউটলেট) থেকে এসব মশলা সংগ্রহ করে তাদের গবেষণা পরীক্ষা চালায়। সেখানে তারা এসব মশলায় পেস্টিসাইড (ইথিলিন অক্সাইড) দেখতে পায়।

এরই মধ্যে শিংগাপুর খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও একই তথ্য পেয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এসব মশলায় সহ্যক্ষমতার চেয়ে বেশিমাত্রায় ইথিলিন অক্সাইড রয়েছে।

উভয় প্রতিষ্ঠান এসব মশলা বাজার থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছে স্থানীয় আমদানিকারকদের।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এসব মশলা এমন নয় যে শিগগিরই এর ভোক্তা ক্যান্সারে আক্রান্ত হবেন। কিন্তু দীর্ঘদিন ধরে নিয়মিত এসব মশলা গ্রহণ করলে তা ক্যান্সার কোষ উস্কে দিতে পারে এবং দীর্ঘমেয়াদের স্বাস্থ্য-সমস্যা ঘটাতে পারে। মশলায় এসব ক্ষতিকর উপাদান যতটা সম্ভব কমানো উচিত বলে প্রতিষ্ঠান দুটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন