Logo
Logo
×

সংবাদ

গণতন্ত্র না থাকলে মিথ্যা তথ্য বেশি ছড়ায়

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৪:১৮ এএম

গণতন্ত্র না থাকলে মিথ্যা তথ্য বেশি ছড়ায়

ভুল তথ্যের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের মধ্যে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব বেশি ছড়াচ্ছে। সরকার ও বিরোধী দলগুলোও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব তথ্য ছড়িয়ে থাকে। গণতন্ত্র না থাকলে মিথ্যা তথ্য বেশি ছড়ায়। এই মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজবের ফলে সহিংসতা, সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঝুঁকি তৈরি হচ্ছে। রবিবার ঢাকায় "দা ওয়ার এগেই্নস্ট মিসইনফরমেশন কন্টিনিউস : সিএমআইবি র‍্যাপ আপ" শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ইএমকে সেন্টার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ভুল তথ্যের প্রক্রিয়া এবং ভুল তথ্য মোকাবিলার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে গত এক বছরে 'বাংলাদেশে ভুল তথ্য মোকাবিলা' শীর্ষক প্রকল্পের আওতায় এক বছরব্যাপী সারা দেশে ১৪টি সংলাপ ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছে। রবিবার এ প্রকল্পের সমাপনী দিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠােন সিজিএসএর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, প্রকল্পটি ভুল তথ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ভিডিও বক্তৃতা এবং টিভি টকশোও পরিচালনা করেছে। গণতন্ত্রের চেয়ে ভালো শাসনব্যবস্থা নেই উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, গণতন্ত্র না থাকলে মিথ্যা তথ্য, গুজব বাড়তে থাকবে। উগ্রবাদের বিস্তার, সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গার ঝুঁকিও থাকবে। মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করতে হলে দেশের গণতন্ত্রের জন্যও লড়তে হবে। গণতন্ত্র শক্তিশালী না হলে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভবিষ্যৎ অন্ধকার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি বলেন, যত দিন যাচ্ছে প্রযুক্তির প্রভাব বাড়ছে। সাংবাদিকদের কাজ আরো কঠিন হচ্ছে। নিউ মিডিয়ার যুগে এ প্রকল্পের মাধ্যমে সাংবাদিকদের ভুয়া তথ্য শনাক্ত করতে সাহায্য করবে।
তিনি আরো বলেন, ফেক নিউজ আর ভুয়া তথ্যের প্রচার নিউ মিডিয়া প্রসারের সঙ্গে বাড়তেই থাকবে, কমবে না। হেলথ-চেকাপের মতো ফ্যাক্ট চেকিংয়ের কাজ ক্রমাগতভাবে করে যেতে হবে। ভুয়া তথ্যের ব্যাপারে সচেতনতা বাড়াতে জাতীয় পাঠ্যক্রমের সাথে এ বিষয়টি সংযুক্ত করা যেতে পারে, যেভাবে “যুক্তরাষ্ট্র এবং নরওয়েতে” করা হচ্ছে। যাতে পরের প্রজন্মকে ফ্যাক্ট চেকিং নিয়ে শিক্ষিত করা যায়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন