Logo
Logo
×

সংবাদ

কাতার থেকে বাকিতে তেল কিনতে চায় সরকার

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম

কাতার থেকে বাকিতে তেল কিনতে চায় সরকার

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম আল হামাদ আল থামি। তার এই সফরে জ্বালানি নিরাপত্তা, বন্দি মিনিময়সহ মোট ১১টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জ্বালানি তেল কেনার বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে দেখছে বাংলাদেশ। সরকার দেশটির কাছ থেকে বাকিতে তেল কিনতে চাইছে। 

রবিবার (এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সৌদি আরবের কাছ থেকে সরাকর জ্বালানি তেল বাকিতে কিনেছে। এবার কাতারের কাছ থেকে বাকিতে তেল কেনার চেষ্টা থাকবে। মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, দেশটি জ্বালানি তেল রপ্তানিতে শীর্ষে। আমরা চেষ্টা করবো তাদের কাছ থেকে বাকিতে তেল কিনতে। বিষয়টি নিয়ে বৈঠকেই সিদ্ধান্ত হবে। 

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর ঢাকায় এটিও হবে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের দ্বিপক্ষীয় সফর। এই সফরকে তাই গুরুত্ব দিয়ে দেখছে ঢাকা। 

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কাতার মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ। তারা বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মধ্যস্থতাও করে থাকে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান সেটি নিয়েও কাতারের আমিরের সঙ্গে আলোচনা হবে। 

কাতারের আমির শেখ তামিম আল হামাদ আল থানী তার সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ  জনশক্তি রপ্তানির পাশাপাশি সিরামিক, চামড়াসহ বিভিন্ন পণ্য রপ্তানির ব্যাপারে জোর দেবে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন