ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী করার জন্য, চীনের বিরুদ্ধে তাইওয়ানকে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য একটি প্যাকেজ বিল পাস করেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। শনিবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোট দেন তারা।
তিন দেশকে তারা মোট ৯৫ বিলিয়ন ডলার দিচ্ছেন।
রয়টার্স বলছে, বিলটি নিম্নকক্ষে পাসের পর উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের কিছু রিপাবলিকান কট্টরপন্থি এ আইনের বিরোধিতা করেছেন। আগামী মঙ্গলবার সিনেটে আলোচনা এবং আগামী সপ্তাহে ভোট হবে। সেখানে বিলটি সহজেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। পাস হলে সেটি যাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছে। তিনি সই করলে আইনে পরিণত হবে।
বাইডেন আগেই বলে রেখেছেন, তিনি ওই বিল সই করার জন্য মুখিয়ে আছেন।
সহাতার ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে ইউক্রেন পাচ্ছে প্রায় ৬১ বিলিয়ন, ইসরায়েল ২৬ বিলিয়ন, আর তাইওয়ানসহ এশিয়া প্যাসিফিক পাচ্ছে ৮ বিলিয়ন।
ইসরায়েল যে ২৬ বিলিয়ন পাচ্ছে তার মধ্যে ১৩ বিলিয়ন যাবে মিলিটারির হাতে, যা ব্যবহৃত হবে নিংসন্দেহে ব্যবহৃত হবে মধ্যপ্রাচ্যে তাদের খবরদারি বাড়াতে। ইসরায়েলকে সহায়তার আইনে সমর্থন দিয়েছেন আমেরিকার ৩৬৬ জন আইনপ্রণেতা। বিরোধিতা করেছেন ৩৭ জন ডেমোক্র্যাট ও ২১ জন রিপাবলিকান। যারা বিরোধিতা করেছেন তাদের অনেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে থাকেন। আর ইউক্রেনকে দেওয়ার জন্য সামরিক সহায়তা প্যাকেজটি পাস হয়েছে ৩১১-১১২ ভোটে। সূত্র: আল-জাজিরা, এনডিটিভি
