প্রচণ্ড গপমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ হাঁসফাস করছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়ছে আরও বেশি করে। শনিবার (২০ এপ্রিল) এ জেলায় ৪২.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তার কাছেই ছিল যশোরের তাপমাত্রা। এই দিন যশোরে যশোরে তাপমাত্রা ওঠে ৪২. ডিগ্রিতে। তাপমাত্রা আরও বাড়তে পারে। চুয়াডাঙ্গায় ২০১৪ সালে ৪৩ ডিগ্রিতে উঠেছিল
কেন এ অঞ্চলে এত গরম পড়ে? সাধারণত উত্তরবঙ্গে বনাঞ্চল কম থাকায় সেখানে গপম বেশি পড়ে বলে প্রচার করা হয়ে থাকে। চুয়াডাঙ্গায় বেশি গরম পড়ার বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গণমাধ্যমকে বলেছেন, অন্য সময়ের তুলনায় এপ্রিলে বাংলাদেশ সূর্যের সবচেয়ে কাছে অবস্থান নেয়। সূর্যরশ্মি বাংলাদেশে আসে লম্বালম্বিভাবে। বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গার অবস্থান সূর্যের সবচেয়ে কাছাকাছি হয়ে থাকে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে কক্ষপথে ঘুরছে সেখানে চুয়াডাঙ্গা এপ্রিলে সবচেয়ে কাছ থেকে সূর্য কিরণ পায়।
বিস্তৃত সমভূমি
চুয়াডাঙ্গায় কেন বেশি তাপমাত্রা থাকে? এমন প্রশ্নের উত্তর আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন,
যশোর, চূয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা এ অঞ্চলে বিস্তর সমভূমি রয়েছে। এই অঞ্চলের পাশে ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে বিশাল সমভূমি।
আবহাওয়াবিদ একেএম নাজমুল বলছেন, সমভূমি হওয়ায় এ অঞ্চল দিয়ে সরাসরি তাপ প্রবাহিত হয়। সরাসরি তাপ সরবরাহ হওয়ায় পুরো অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে। সমভূমি হওয়ায় জলীয় বাষ্প প্রবেশ করতে পারে সহজে। বঙ্গোপসাগর থেকে এই জলীয় বাষ্প আসে।র উৎস। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প এই অঞ্চল দিয়ে প্রবেশ করে বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় বেশি থাকে। ফলে তাপমাত্রা বেশি থাকে।
উদাহরণস্বরূপ, এমনিতে তাপমাত্রা যদি ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়, এর সঙ্গে ২০ শতাংশ জলীয় বাষ্প যোগ হলে তা ৪১ বা ৪২ ডিগ্রিতে পৌঁছাতে পারে।
