Logo
Logo
×

সংবাদ

সোমালিয়ার জলদস্যুদের মুক্তিপণ দেওয়া নিয়ে ইইউর হুঁশিয়ারি

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৬:১১ এএম

সোমালিয়ার জলদস্যুদের মুক্তিপণ দেওয়া নিয়ে ইইউর হুঁশিয়ারি

সোমালিয়ার জলদস্যুদের দাবি করা মুক্তিপণ পরিশোধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের আশঙ্কা, মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে।

সোমালিয়ার শাবেল্লে মিডিয়া নেটওয়ার্কের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অল আফ্রিকা নামের একটি সংবাদমাধ্যম। এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয়।  এমন প্রেক্ষাপটেই ইইউর এ হুঁশিয়ারি

সম্প্রতি জলদস্যুতা বেড়ে যাওয়ায় এই অঞ্চলে চলাচল করা জাহাজগুলোর আরও বেশি সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছে ইইউর আটলান্টা মিশন। তাদের মতে, মুক্তিপণ দেওয়ার ফলে আবারও দস্যুতা ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে, যা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনতে পারে।।

এই অঞ্চলে জলদস্যুতার ক্রমাগত হুমকি এবং এই হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের বিষয়ে ইইউর হুশিয়ারিকে  কড়া সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন