Logo
Logo
×

সংবাদ

মজুদ কমায় এবার চালের দাম বেঁধে দিতে চায় সরকার

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ এএম

মজুদ কমায় এবার চালের দাম বেঁধে দিতে চায় সরকার

সরকার বিভিন্ন সময় অনেক নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তা কার্যকর করা যায়নি। এবার সারা দেশে চালের দাম বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির (এফপিএমসি) বৈঠকে ধান, গম সহ বিভিন্ন ধরনের চালের দাম বেঁধে দেওয়ার ঘোষণা আসতে পারে । 

মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভাপতিত্ব করবেন । এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-বিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে চালের দাম বেঁধে দেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন ।

ওই সময় বাণিজ্য প্রতিমন্ত্রী  জানান, সরু চাল, চিকন চাল ও মোটা চালের পদ্ধতি থেকে বের হয়ে এসে জাতভিত্তিক চালের নাম ও দাম ঠিক করা হবে। এ জন্য ইতিমধ্যে উৎপাদক, মিলমালিক, পাইকারি এবং খুচরা পর্যায়ে চাল বিক্রির একটা রূপরেখা তৈরি করা হয়েছে। কৃষি, খাদ্য ও বাণিজ্য তিন মন্ত্রণালয় যৌথভাবে কাজটি করেছে। 

দেশে চার বছর ধরেই চালের বাজার চড়া। টিসিবির হিসাবে, রাজধানীর বাজারে এখন প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। মাঝারি চাল ৫৫-৫৮ ও সরু চাল ৬৫-৭৬ টাকায় কিনতে পারছেন ক্রেতারা।  সরকারের চাল মজুদ দিয়ে চাল ব্যবসায়ীদের ভয় দেখানোর সেই  মজুদও শেষ হয়ে এসেছে । খাদ্য অধিদপ্তরের তথ্য অনুসারে ১৫ এপ্রিল সরকারের খাদ্য মজুদ ছিল ১২ দশমিক ২৪ লাখ টন এর মধ্যে চালের পরিমাণ ছিল মাত্র ৮ দশমিক ৯৪ লাখ টন । এ বছর আগে সরকারে খাদ্য মজুদ ছিল  ১৬ দশমিক ১৫ লাখ  টন ।

এফপিএমসি বৈঠকে কার্যপত্রে অবশ্য বলা হয়েছে, দেশীয় বাজারে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ সময়ে মোটা চালের খুচরা ও পাইকারি বাজার দর কেজি প্রতি যথাক্রমে ১  দশমিক ৮০ টাকা ও শূন্য দশমিক ৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে ।

বিভিন্ন চালের দাম বেঁধে দেওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারকরা ভাবতে শুরু করেছেন। কারণ আন্তর্জাতিক বাজারে চালের দাম এ বছরের ব্যবধানে প্রায় ১০০ ডলার বেড়ে গেছে । থাইল্যান্ডে সিদ্ধ চাল প্রতি টন  ৬২৩ ডলারে বিক্রি হচ্ছে তবে এক বছর আগে যা ছিল ৪৫৯ ডলার । এখন ভারতে প্রতি টন সিদ্ধ চালের দাম দাঁড়িয়েছে ৫৫২ ডলার এক বছর আগে যা ছিল মাত্র ৩৮০ ডলার । অন্যদিকে থাইল্যান্ড আতপ চাল প্রতি টন বিক্রি হচ্ছে ৬১৮ ডলার এক বছর আগে তার দাম ছিল ৪৫৮ ডলার । ভিয়েতনামে প্রতি টন আতপ চাল বিক্রি হচ্ছে ৫৯৪ ডলার এক বছর আগে দাম ছিল ৪৩৯ ডলার ।  

এক সপ্তাহ আগে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে  ৬টি ধরনের আওতায় ১৫ জাতের চালের দাম ঠিক করা হয়। নির্ধারিত দর প্রতি কেজি সর্বনিম্ন ৪৮ টাকা, সর্বোচ্চ ৫৫ টাকা ৫৭ পয়সা।

অবশ্য কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন নির্ধারিত সর্বনিম্ন দামের চেয়ে তিনটি বিভাগীয় শহরে কম দরে চাল বিক্রি করা হচ্ছে। রাজশাহীতে প্রতি কেজি ৪৫ টাকা এবং রংপুর ও সিলেটে ৪৬ টাকা।

সারা দেশের জন্য একই দর নির্ধারণ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, উৎপাদন এলাকা এবং গ্রামে ব্যয় কম, দামও কিছুটা কমে পাওয়া যায়। বাজার বিশ্লেষকেরা মনে করেন, সব জায়গায় একই দর নির্ধারণ করা হলে যেখানে কম দামে পাওয়া যায়, সেখানেও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকে।

অর্থনীতিবিদ ড . এ বি মির্জা আজিজুল ইসলাম বাংলা আ্উটলুককে বলেন প্রশাসনিক অবস্থা ভাল না করে চালের দাম বেঁধে দেওয়া অর্থহীন। চালের দাম কমাতে হলে অবশ্যই সাড়ে  ৯ শতাংশ মূল্যস্ফীতি কমাতে হবে। 

চালের দাম কমাতে হলে অবশ্যই সরকারের পৃষ্টপোষকতায় চালের বাজারে যে সিন্ডিকেট আছে তাও ভাঙ্গতে হবে বলে উল্লেখ করে বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন