Logo
Logo
×

সংবাদ

শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পিএম

শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম জানান, আগারগাঁওতে অবস্থিত শিশু হাসপাতালে কার্ডিওলজি বিভাগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। এখন সেখানে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন